News Flash

Image

চুরি যাওয়া লরি উদ্ধার, ধৃত ১

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: পণ্যবাহী লরি চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক এক ব্যক্তি। পরর্বতী সময়ে গাড়ির মালিকের কাছে লরি তুলে দিয়েছে পুলিশ।

লরির মালিক ইকবাল মিয়া জানিয়েছেন, আজ ভোররাতে আগরতলার বর্ডার গোলচক্কর এলাকা থেকে পণ্যবাহী লরি চুরি করে বিশালগড়ের দিকে নিয়ে আসছিল রিপন দাস নামে এক যুবক। সে শিলচরের বাসিন্দা। বিশালগড়ের উত্তমভক্ত চৌমুহনী এলাকায় পুলিশের নাকা পয়েন্টে লরিটি আটক করে নথিপত্র দেখাতে বললেই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। সাথে সাথে পুলিশ লরি মালিক ইকবাল মিয়াকে খবর পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে তিনি ছুটে গিয়েছেন। এদিকে পুলিশ অভিযুক্ত রিপন দাসকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top