News Flash

  • Home
  • দেশ
  • কেরলের ওয়ানাডে হাতির আক্রমণে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর
Image

কেরলের ওয়ানাডে হাতির আক্রমণে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর

ওয়ানাড, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : কেরলের ওয়ানাড জেলায় হাতির আক্রমণে প্রাণ হারানো দুই ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা এবং ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী। তিনি রবিবার সকালে হাতির হানায় নিহত দুই পরিবারের পাশে দাঁড়ান। রাহুল গান্ধী এদিন দুই পরিবারের সদস্যদের কাছে উপস্থিত হয়ে তাঁদের সান্ত্বনা দিয়েছেন।

শনিবার রাতে বারাণসীতে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা আচমকা থামিয়ে গান্ধী পার্শ্ববর্তী কান্নুর জেলায় পৌঁছন। সেখানে পশুর আক্রমণে মানুষের অকালে প্রাণ হারানোর বিষয়টিকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়ে যায়। এই এলাকাটিই রাহুলের নির্বাচনী এলাকা বলে পরিচিত। রবিবার সকালে তিনি কান্নুর থেকে সড়কপথে ওয়েনাড যান। এদিন রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন এআইসিসি সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এবং অন্যান্য স্থানীয় নেতারা।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top