News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টি আর কে এস -র বাইক রেলি
Image

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টি আর কে এস -র বাইক রেলি

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: রাজ্যের সকল অংশের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করেছে।শ্রমিক, কৃষক, কর্মচারী ব্যবসায়ী সকল পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন।জন আরোগ্য যোজনার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এক বাইকের আয়োজন করা। 

রবিবার দুপুরে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগ মুখ্যমন্ত্রী জন্য আরোগ্য যোজনা রাজ্যের জনগণের চিকিৎসা পরিষেবা আর্থিক সাহায্য সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশাল বাইক মিছিল সংঘটিত করেছে। এদিনের এই বাইক র‍্যালিটি খোয়াই অফিসটিলা রোড থেকে বের হয়। মিছিল শুরু হওয়ার পূর্বে খোয়াইয়ের বিভিন্ন এলাকা থেকে সরকারি কর্মচারীরা বাইক নিয়ে অফিসটিলা রোডের সামনে একটু জড়ো। পরবর্তী সুসজ্জিত একটি বিশাল বাইক মিছিল বের হয়। 

বাইক মিছিলটি কোহিনূর কমপ্লেক্স, হাসপাতাল চৌমুনী, দুর্গানগর ,লালচড়া, গনকি,সোনাতলা হয় বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় অফিসটিলার রোডে এসে সমাপ্ত হয়। এই দিনের বাইকের বাইক মিছিলে প্রায় তিন শতাধিক সরকারি কর্মচারী বাইক নিয়ে অংশগ্রহণ করে।

এই বিষয়ে বলতে নিয়ে নেতৃত্বরা জানিয়েছেন, গত ১৫ই ফেব্রুয়ারি জনআরোগ্য যোজনা চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই যোজনার সিদ্ধান্তকে ঐতিহাসিক ও বৈপ্লবিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন নেতৃত্বরা। ত্রিপুরায় ৯ লক্ষের অধিক জনগণের মধ্যে প্রায় ৫লক্ষ পরিবার আয়ুস্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছে। বাকিদের স্বাস্থ্য সুনিশ্চিত করতে এবারে রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করেছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি রাজ্যের জনগণ। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিন এই বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে খোয়াই বিধানসভা কেন্দ্রে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top