News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩৫ জন তীর্থযাত্রীর কামাখ্যা দর্শনের উদ্যোগ সাংসদ বিপ্লবের, বিলোনিয়া এবং জুলাইবাড়ি থেকে রওয়ানা
Image

৩৫ জন তীর্থযাত্রীর কামাখ্যা দর্শনের উদ্যোগ সাংসদ বিপ্লবের, বিলোনিয়া এবং জুলাইবাড়ি থেকে রওয়ানা

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের গৌহাটিস্থিত মহা তীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা দর্শনের উদ্যোগ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব। বিলোনিয়া এবং জুলাইবাড়ি থেকে মোট ৩৫ জন তীর্থযাত্রী গৌহাটিস্থিত কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন। বিলোনিয়ায় উপস্থিত মন্ডল সভাপতি গৌতম সরকার। তিনি এই উদ্যোগের জন্য সাংসদকে ধন্যবাদ জানান।

গত বছর ২৮ ডিসেম্বর, বিশালগড় এবং অমরপুর থেকে মোট ৪৩ জন তীর্থযাত্রী অমরপুরস্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গৌহাটি কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন। সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামরূপ কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন। এই ব্যতিক্রমী সাধুবাদযোগ্য উদ্যোগের জন্য বিপ্লব কুমার দেব কে ধন্যবাদ জানান বিলোনিয়া মন্ডল সভাপতি সহ তীর্থযাত্রীগন।

বাসে করে তীর্থ যাত্রীরা গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করেন শনিবার সকালে। কামাখ্যা মায়ের দর্শন শেষে পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সাংসদের অফিস সূত্রে খবর, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থ যাত্রীদের দেশের অন্যান্য তীর্থক্ষেত্র দর্শন করানোর পরিকল্পনা রয়েছে। বিপ্লব কুমার দেবের উদ্যোগে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুশি তীর্থ যাত্রীরা।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top