News Flash

Image

বাড়ি থেকে নিখোঁজ এক মহিলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ ফেব্রুয়ারি: দুর্গাপুর এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডাইরি করা হয়।
প্রাপ্ত সংবাদে জানা যায় যে উত্তর জেলা ধর্মনগর পশ্চিম হাফলং এলাকার বাসিন্দা রঞ্জিত নাথ। কাজের সুবাদে বিগত কয়েক বছর ধরে কৈলাসহর দুর্গাপুর এলাকায় তার স্ত্রী এবং তিন সন্তান নিয়ে সে ভাড়া থাকে। জানা যায় যে চলতি মাসের ৭ তারিখ সকালবেলা রঞ্জিত নাথ কাজের সুবাদে তার ভাড়াবাড়ি থেকে সে বের হয়ে চলে যায়।
পরবর্তী সময় তার স্ত্রী রঞ্জিত নাথের বড় মেয়েকে বলে যে তিনি ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও পিনাকী নাথ আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করার পর রঞ্জিত নাথ তার স্ত্রীর কোন হদিস না পেয়ে কৈলাসহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।

তবে এর পিছনে কি কারন রয়েছে সেই সম্পর্কে কিছুই আঁচ করতে পারছেন না রঞ্জিত। পুলিশ আদৌ নিখোঁজ মহিলাকে খুঁজে বের করতে পারে কি না সেটাই দেখার।

Releated Posts

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই…

ByByNews Desk Apr 4, 2026

অটোতে যাত্রী সেজে টাকা হাতানোর চেষ্টা, ধৃত দুই মহিলা

আগরতলা, ৪ এপ্রিল: যাত্রী সেজে অটোতে উঠে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top