News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুক্রবার ভারত বনধ, গ্রামীণ এলাকায় বনধে সাড়া মিলবে: পবিত্র কর
Image

শুক্রবার ভারত বনধ, গ্রামীণ এলাকায় বনধে সাড়া মিলবে: পবিত্র কর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্বে শুক্রবার ধর্মঘট এবং গ্রামীণ ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বনধ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সংযুক্ত কৃষাণ মোর্চার নেতা পবিত্র কর। 

তিনি বলেন, এই ধর্মঘটকে সামনে রেখে বাজার সভা সংগঠিত করা হচ্ছে বিগত কিছুদিন ধরে। এছাড়াও পোস্টারিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করে মানুষের কাছ এই বনধের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই কর্মসূচিতে সাধারন মানুষের ব্যাপক সাড়া মিলেছে । এই বনধ ও ধর্মঘট সফল হবে এমনি আশা ব্যক্ত করেছেন তিনি। 

পবিত্র কর আরো বলেন, এই বনধের আওতার বাইরে থাকবে জরুরী পরিষেবা এবং বিভিন্ন স্কুলের পরীক্ষা। বিশেষ করে গ্রামীন এলাকার জনগণ স্বতস্ফূর্তভাবে এই বনধকে সফল করবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে আশা ব্যক্ত করেছেন তিনি। 

———-

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top