News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর আর্ট কলেজের বাগদেবীর প্রতিমার রূপ ঘিরে তীব্র চাঞ্চল্য 
Image

রাজধানীর আর্ট কলেজের বাগদেবীর প্রতিমার রূপ ঘিরে তীব্র চাঞ্চল্য 

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: রাজধানীর আর্ট কলেজের বাগদেবীর প্রতিমার রূপ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজ সকাল থেকেই। বিভিন্ন জায়গায় আর্ট কলেজের তরফে প্রতিমার রূপ নিয়ে নিন্দার ঝড় ওঠতে শুরু করেছে। 

তারপরেই এবিভিপি ছাত্র সংগঠনের নেতৃত্বরা কলেজে যান এবং কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এবিভিপি ছাত্র সংগঠনের নেতৃত্বরা বলেন, বিদ্যারদেবীর এই ধরনের প্রতিমা ঘিরে সভ্য সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের এই আধুনিক চিন্তাধারা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না অভিযোগ করেছেন তারা। 

তারপরেই কলেজ কর্তৃপক্ষ জানান, এধরনের মূর্তি ভারতের বিভিন্ন জায়গায় সগৌরবে রয়েছে। সেই আদলেই এই মূর্তি তৈরি করা হয়েছে। যদি এই মূর্তি কারোর ভাবাবেগে আঘাত আনে তবে তারা ক্ষমাপ্রার্থী।

এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ মূর্তিকে শাড়ি দিয়ে ঢেকে দিয়েছেন। পরবর্তীতে ঘট পূজার মাধ্যমেই দেবীর আরাধনা সম্পন্ন হয়েছে রাজধানীর আর্ট কলেজে। 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top