News Flash

Image

রাতের আঁধারে পুড়ল রাবার বাগান 

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: রাতের আঁধারে আগুনে পুড়লো রাবার বাগান। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ কাঞ্চনমালা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 ঘটনার বিবরণে জানা যায়, রাবার বাগানের মালিক মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে যখন ঘুমোতে যাচ্ছিলেন তখন হঠাৎই লক্ষ্য করতে পারেন বাড়ির পেছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তিনি ছুটে গিয়ে দেখতে পান তার রাবার বাগানে আগুন লেগেছে। তড়িঘড়ি স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণ ে প্রায় কুড়িটির মতো রাবার গাছ আগুনে নষ্ট হয়ে গেছে। ঘটনাটি নাশকতামূলক হতে পারে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ঘটনায় আমতলি থানায় গোটা বিষয়টি জানিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার পুলিশ এ ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করে। 

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top