News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রাল্যান্ড কাল্পনিক, অবাস্তব ও অযৌক্তিক এক দাবি, জিতেনের মন্তব্যে পাল্টা অনিমেষ, জীবদ্দশায় বড় আন্দোলন দেখে যাবেন
Image

তিপ্রাল্যান্ড কাল্পনিক, অবাস্তব ও অযৌক্তিক এক দাবি, জিতেনের মন্তব্যে পাল্টা অনিমেষ, জীবদ্দশায় বড় আন্দোলন দেখে যাবেন

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: তিপ্রাল্যান্ড কখনোই হবে না। এটা কাল্পনিক, অবাস্তব ও অযৌক্তিক এক দাবি। সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর এই মন্তব্যে বেজায় চটেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তাঁর কটাক্ষ, সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জীবদ্দশায় গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে বড় আন্দোলন দেখতে পাবেন। এক্ষেত্রে আন্দোলনই সাড়, অনিমেষের বক্তব্যে এমনটাই মনে হচ্ছে। কারণ, গ্রেটার তিপ্রাল্যান্ড সম্ভব নয় জীতেন্দ্র চৌধুরীর এই দাবি নস্যাৎ করতে পারলেন না বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, গতকাল সিপিএমের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী বলেন তিপ্রাল্যান্ড কখনোই হবে না। এটা কাল্পনিক অবাস্তব অযৌক্তিক এক দাবি। সাথে তিনি যোগ করেন, মথার সমর্থকরাও এখন বুঝে গেছে তিপ্রাল্যান্ড হবার কোন সুযোগ নাই।

আজ সাংবাদিক সম্মেলনে জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন তিনি বলেন, তিপ্রা মথার হৃদয়টাই হচ্ছে গ্রেটার তিপ্রা ল্যান্ড। গ্রেটার তিপ্রা ল্যান্ড আমাদের প্রধান দাবি আমরা সেই দাবি থেকে সরে আসিনি।

তাঁর কটাক্ষ, সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জীবদ্দশায় গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে বড় আন্দোলন দেখতে পাবেন। কারণ, তিপ্রা মথার অস্তিত্বই হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top