News Flash

Image

সন্দেশখালির ১৪৪ ধারা খারিজে রাজ্যকে তোপ

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : সন্দেশখালির ১৪৪ ধারা খারিজে রাজ্যকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার তিনি এক্স হ্যাণ্ডলে লিখেছেন, “যৌন শোষণের অভিযোগে অভিযুক্ত পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে মহিলাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দমন করতে সমগ্র সন্দেশখালি এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা৷ মাননীয় কলকাতা হাইকোর্ট এই ধারাকে বাতিল করেছে। এটি অত্যাচারী পশ্চিমবঙ্গ সরকার এবং অপদার্থ প্রশাসনের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা।

মমতা পুলিশ রাজ্যের বাকি অংশ থেকে সন্দেশখালিকে বিচ্ছিন্ন করেছিল যাতে লোকেরা টিএমসি নেতাদের মধ্যযুগীয় বর্বরতা সম্পর্কে জানতে না পারে।” প্রসঙ্গত, সন্দেশখালিতে ১৪৪ ধারার পরিবর্তে মানুষের নিরাপত্তা বাড়াতে আরও বেশি সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারি বাড়াতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। সন্দেশখালিতে আর ১৪৪ ধারা বজায় রাখার প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top