News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির খানাপাড়ায় উদ্ধার প্ৰায় ১৫ লক্ষ টাকার ব্ৰাউন সুগার, ধৃত পাচারকারী
Image

গুয়াহাটির খানাপাড়ায় উদ্ধার প্ৰায় ১৫ লক্ষ টাকার ব্ৰাউন সুগার, ধৃত পাচারকারী

গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটির খানাপাড়ায় মহানগর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্ৰায় ১৫ লক্ষ টাকার মাদক ব্রাউন সুগার। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক মাদক পাচারকারীকে।

আজ মঙ্গলবার মহানগর পুলিশের জনৈক কর্মকর্তা জানিয়েছেন, নিৰ্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গুয়াহাটি শহরের প্ৰবেশদ্বার খানাপাড়ায় একটি নাকাপয়েন্ট গড়ে বিভিন্ন যানবাহনে তালাশি অভিযান চালানো হয়েছিল। মধ্যরাতে মণিপুরের রেজিস্ট্রিকৃত এমএন ০১ একে ৫০৫৯ নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে গোপন চেম্বার কেটে ১৮৪ গ্ৰাম ব্রাউন সুগার ভরতি মোট ১৫টি সাবান কেস উদ্ধার কেন অভিযানকারী পুলিশকর্মীরা।

পুলিশের কর্মকর্তাটি জানান, মাদক পাচারের অভিযোগে গাড়ি চালক জনৈক মহম্মদ মিন্নাজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের পদস্থ আধিকারিকরা।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top