News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিআইএসএফের অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন
Image

টিআইএসএফের অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: সকাল থেকে তিপ্রামথার ছাত্র সংগঠন টিআইএসএফের ডাকা বনধের প্রভাব পড়েছে রাজ্যের রেল পরিষেবায়। বিভিন্ন জায়গায় রেললাইনে বসে পিকেটিং শুরু করেছেন টিআইএসএফের অবরোধকারীরা। 

এর ফলে সকাল থেকেই রেল চলাচলে ব্যাঘাত ঘটেছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। আগরতলা থেকে করিমগঞ্জ যাওয়ার লোকাল ট্রেনটি অবরোধের ফলে প্রভাবিত হয়েছে। এই ট্রেনের জিরানিয়া তেলিয়ামুড়া সেকশনে অবরোধ করেছেন অবরোধকারীরা। যার ফলে আটকে গেছে আগরতলা থেকে করিমগঞ্জগামী লোকাল ট্রেন। 

একইভাবে ধর্মনগর থেকে আগরতলা আগত সকালের লোকাল ট্রেনটি মুঙ্গিয়াকামী তেলিয়ামুড়া সেকশনে বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়া মনু আমবাসা সেকশনেও রেল লাইনে পিকেটিং করেছেন অবরোধকারীরা।  সোমবার সকাল থেকে অবরোধের জোরে আগরতলা থেকে করিমগঞ্জগামী এবং করিমগঞ্জ থেকে আগরতলা আগত ট্রেনটি বাতিল করা হয়েছে। একইভাবে ধর্মনগর থেকে  আগরতলা আগত লোকাল ট্রেনটি আমবাসায় আটকে গেছে। 

এছাড়াও এই ধর্মঘটের ফলে শিলচর-আগরতলাগামী ট্রেনটিকে ধর্মনগর পর্যন্ত যাতায়াত করার নির্দেশ দেওয়া  হয়েছে সাময়িক সময়ের জন্য। আগরতলা-শিলচরগামী ট্রেনটি বাতিল করা হয়েছে হয়েছে। এদিকে আগরতলা-সাব্রুম এবং সাব্রুম-আগরতলা ট্রেনটিও একইভাবে প্রভাবিত হয়েছে। এদিকে, বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস বদরপুর স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। 

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top