News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমাজকে আধুনিকতা ও সামাজিক ন্যায়বিচারের পথ দেখিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী : রাষ্ট্রপতি
Image

সমাজকে আধুনিকতা ও সামাজিক ন্যায়বিচারের পথ দেখিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী : রাষ্ট্রপতি

মোরবি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : সমাজকে আধুনিকতা ও সামাজিক ন্যায়বিচারের পথ দেখিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি। তিনি ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজে প্রচলিত কুসংস্কার ও কুপ্রথা দূর করার উদ্যোগ নিয়েছিলেন। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার গুজরাটের মোরবি জেলার টাঙ্কারায় আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন।

রাষ্ট্রপতি বলেছেন, “আমাদের দেশের মাটি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর মতো উজ্জ্বল ব্যক্তিত্বের জন্মে ধন্য হয়েছে। স্বামীজি সমাজ সংস্কারের উদ্যোগ নেন এবং সত্য প্রমাণের জন্য ‘সত্যর্থ প্রকাশ’ নামে একটি অমর গ্রন্থ রচনা করেন। লোকমান্য তিলক, লালা হংসরাজ, স্বামী শ্রদ্ধানন্দ এবং লালা লাজপত রায়ের মতো মহান ব্যক্তিত্বদের উপর তাঁর আদর্শের গভীর প্রভাব ছিল। স্বামীজি এবং তাঁর অসাধারণ অনুগামীরা ভারতের মানুষের মধ্যে নতুন চেতনা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছিলেন।”

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top