ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। অঘটন ঘটালো মেট্রিক্স চেস আকাদেমির আনরেটেড দাবাড়ু দেবতীর্থ দাস। অনূর্ধ্ব-১৩ বছর বয়সী ওই দাবাড়ুটি হারিয়ে দিলো ৫০ উর্ধ রেটেড দাবাড়ু প্রদীপ কুমার দেবনাথকে (১৩৪৫)। মৌচাক ক্লাব আয়োজিত প্রাইজমানি দাবা প্রতিযোগিতায়। সাদা ঘুটি নিয়ে দুরন্ত খেলে বয়োজ্যেষ্ঠ দাবাড়ুকে নাস্তানুবাদ করে দেবতীর্থ। মাত্র ৫ মাস আগে দাবায় হাতে খড়ি ওই প্রতিভাবান দাবাড়ুটির। শনিবার আসরের প্রথম দিনে ৩ রাউন্ডের খেলা হয়। ৩ রাউন্ড শেষে পুরো ৩ পযেন্ট নিয়ে শীর্ষে রয়েছে অগ্রজিৎ পাল, অভিজ্ঞান ঘোষ,দিব্যজ্যোতি সরকার, শাক্য সিনহা মোদক, প্রসেনজিৎ নমশুদ্র, দেবজিৎ সাহা, ক্রিশি কুমার মুড়াসিং এবং স্বর্ণদ্বীপ নাথ। আসরে অংশ নিয়েছেন ৬৪ জন দাবাড়ু। রবিবার শেষ দিনে হবে শেষ ৪ রাউন্ডের খেলা।

মৌচাকে প্রাইজমানি দাবার আজ সমাপ্তি রেটেড দাবাড়ুকে হারালো মেট্রিক্স দেবতীর্থ
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















