News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ প্রশাসন এবং বিএমএস -এর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত ধর্মনগরে 
Image

পুলিশ প্রশাসন এবং বিএমএস -এর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত ধর্মনগরে 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ ফেব্রুয়ারি:  ধর্মনগরের রাজবাড়ীর ইন্ডিয়ান অয়েল ডিপো প্রাঙ্গণে পুলিশ প্রশাসন এবং বিএমএস -এর যৌথ উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা সভাপতি সুব্রত রুদ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ডারলং, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, ধর্মনগর থানার ওসি নাড়ুগোপাল দেব বিভিন্ন ওয়েল ট্যাঙ্কারের চালক , মালিক এবং ই-রিক্সা চালকদের নিয়ে এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। 

গাড়ি চালকদের কেমন করে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপস্থিত সদস্যরা। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ই-রিকশা চালকদের উদ্দেশ্যে বলেন প্রতিটি রিক্সা চালক যাতে দ্বিতীয় অফিসে গিয়ে নির্ধারিত কাগজপত্র এবং ইন্সুরেন্স করে। না হলে দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে বহন করবে। 

ইদানিং দুটি ই-রিক্সা দুর্ঘটনায় দুই জায়গায় লোক মারা গেছে এখন এগুলি নিয়ে বিশাল সমস্যায় প্রশাসন সহ ই-রিক্সার মালিক। তাছাড়া নেশা করে যারা যানবাহন চালায় সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। যদিও দুর্ঘটনার কথা আগের থেকে বলা যায় না। কখনো কখনো নিজের কোন দোষ না থাকলেও অন্য বেপরোয়াভাবে চলাচলের ফলে সঠিক পথে থেকে দুর্ঘটনার শিকার হতে হয়। তাই চূড়ান্ত সাবধানতাই একমাত্র উপায়। তাই প্রত্যেক চালককে সাবধানতা অবলম্বন করে যানবাহন চালানোর জন্য এদিন আহ্বান করেছেন উপস্থিত সদস্যরা। 

Releated Posts

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top