News Flash

  • Home
  • দেশ
  • আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই : গিরিরাজ সিং
Image

আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই : গিরিরাজ সিং

পাটনা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই, হলদওয়ানি হিংসা প্রসঙ্গে শুক্রবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পরিস্থিতি যেরকমই হোক না কেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এ সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, উত্তরাখণ্ড সরকারের এইরকম হিংসাত্মক পরিস্থিতি সামলানোর ক্ষমতা রয়েছে। ধর্মীয় পরিস্থিতি বা অন্য কোনও কারণে সমস্যা তৈরি হলে উত্তরাখণ্ড সরকার পরিস্থিতি সামলাতে সক্ষম বলেও তিনি এদিন মন্তব্য করেন।

প্রসঙ্গত, হলদওয়ানির বনভুলপুরায় যে ভয়াবহ হিংসাত্মক ঘটনা ঘটেছে সে সম্পর্কে পর্যালোচনা করতে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বৈঠকে মুখ্যমন্ত্রী হিংসাত্মক ঘটনা ঘটানোয় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top