News Flash

  • Home
  • প্রধান খবর
  • জয়ন্ত চৌধুরী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে কৃষকদের ক্ষতি হয় : ডিম্পল যাদব
Image

জয়ন্ত চৌধুরী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে কৃষকদের ক্ষতি হয় : ডিম্পল যাদব

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : জয়ন্ত চৌধুরী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না, যাতে কৃষকদের ক্ষতি হয়। আশা ব্যক্ত করে বললেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিম্পল যাদব বলেছেন, “বিজেপি যেভাবে কৃষকদের বিরুদ্ধে কাজ করছে এবং বিজেপি যেভাবে আমাদের কুস্তিগীরদের অপমান করেছে, আমি মনে করি না আরএলডি-র জাতীয় সভাপতি জয়ন্ত চৌধুরী এমন কোনও পদক্ষেপ নেবেন, যা আমাদের কৃষকদের সরাসরি ক্ষতি করবে।”

প্রসঙ্গত, রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে এনডিএ-তে যোগ দিতে চলেছে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)। এ বিষয়ে অবশ্য আরএলডি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই গুঞ্জনের প্রেক্ষিতেই সমাজবাদী পার্টির ডিম্পল যাদব আশা ব্যক্ত করে বললেন, জয়ন্ত চৌধুরী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে কৃষকদের ক্ষতি হয়।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top