News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাধা পেয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা, অভিযোগ কয়লাচোরদের বিরুদ্ধে
Image

বাধা পেয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা, অভিযোগ কয়লাচোরদের বিরুদ্ধে

আসানসোল, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : কয়লা চুরিতে বাধা পাওয়ায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল কয়লাচোরদের বিরুদ্ধে।

বুধবার সকালে এই ঘটনায় উত্তেজনা পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনি থানা এলাকায়। পুলিশ কয়েক জন কয়লাচোরকে গ্রেফতার করেছে। ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি। মার খেয়েছেন সিআইএসএফ জওয়ানেরা।

বুধবার ভোরে এক দল কয়লাচোর বারাবনি থানার কাপিষ্টার বেগুনিয়া কয়লাখনিতে কয়লা চুরি করতে আসে। ইসিএলের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। তাতে দু’পক্ষের মারামারি বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ। তারাও চুরিতে বাধা দিতে গেলে সিআইএসএফকে লক্ষ্য করে চোরেরা ইট ছোড়ে বলে অভিযোগ।

এর পর ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল ছোড়ে কয়লাচোরেরা। এই ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলে খবর। ইসিএল এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এরপর বারাবনি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে কয়েক জন চোরকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, ভোরে ইসিএলের নিরাপত্তাকর্মীরা কয়লাখনিতে হানা দেন। তখন তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পরে প্রায় পাঁচ ভ্যান সিআইএসএফ বারাবনি থানার অন্তর্গত কাপিষ্টা বেগুনিয়া কোলিয়ারিতে আসে। কয়লাচোরেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরেও ইটপাটকেল ছুড়তে শুরু করে। খনির ভিতরে নিরাপত্তাবাহিনীকে ঘিরে ধরে চলে পাথরবাজি।

খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে সিআইএসএফ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে। পাশাপাশি, বেশ কয়েক জন কয়লাচোরকেও গ্রেফতার করা হয়েছে। কয়লাচোরেদের ছোড়া ইটের ঘায়ে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে কোনও পুলিশকর্মী এই ঘটনায় আহত হননি বলে জানা গিয়েছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top