News Flash

  • Home
  • দিনের খবর
  • হুগলিতে ভুল ঠিকানায় ইডি, আতঙ্কিত ব্যবসায়ী পরিবার
Image

হুগলিতে ভুল ঠিকানায় ইডি, আতঙ্কিত ব্যবসায়ী পরিবার

হুগলি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): হুগলিতে ভুল ঠিকানায় পৌঁছে বিপত্তি ইডির। সোমবার সকালে চুঁচুড়া ময়নাডাঙ্গ ব্যবসায়ী সন্দীপ কুমার সাধুখাঁর বাড়িতে কনভয় নিয়ে হাজির হয় ইডির আধিকারিকরা। দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করতেই আতঙ্কিত হয়ে পড়ে সন্দীপের পরিবার। একপ্রকার জোর করেই ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। সবে ঘুম থেকে উঠে ব্যবসায়ী বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ই তার বাড়িতে হাজির হয় ইডি আধিকারিকরা। কিছু বুঝে ওঠার আগেই রীতিমতো হতচিকিত হয়ে পড়েন তারা। তল্লাশির প্রস্তুতিও নিয়েছিলেন। এর পরে মেমো নম্বরে সই করাতে যাওয়ার সময় সন্দীপবাবু দেখেন সন্দীপ বাবুর নাম ঠিক থাকলেও তার বাবার নামের স্পেলিং ভুল ছিল। তার সঙ্গে চুঁচুড়া পুলিশ স্টেশনের উল্লেখ ছিল না।

সেই নিয়েই প্রশ্ন তোলেন সন্দীপবাবুর ছেলে শুভদীপ সাধুখাঁ। তিনি দাবি করেন আমি কেন সই করব নাম ঠিক থাকলেও থানা ও বাবার নামে স্পেলিং ভুল রয়েছে। এরপরে ইডি আধিকারিকরা সন্দীপবাবুর ভোটার ও আধার কার্ড দেখাতে বলেন। তারপরেই সন্দেহের নিষ্পত্তি হয়। সন্দীপ দাবি করে, ইডি আধিকারিকরা ভুল হয়েছে বলেই তারপর তারা প্রায় এক ঘন্টা পর আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। যদিও তারা এ বিষয়ে আতঙ্কিত। ইডি আধিকারিকরা আশায় শুরু হয় প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন।

সূত্রের খবর, সন্দীপবাবুর লজেন্সের ব্যবসা রয়েছে। পোলবা থানা এলাকার মহেশপুরে রয়েছে তার কারখানা। সন্দীপবাবু দীর্ঘদিন ধরেই অসুস্থ কলকাতায় চিকিৎসা চলছে তার। এ প্রসঙ্গে সন্দীপবাবুর ছেলে শুভদীপ জানান, সকালে ইডি আমাদের বাড়িতে এসেছিলেন। কিন্তু তারা যে নাম দেখান তাদের সঙ্গে আমাদের নামের কোন স্পেলিং মিল ছিল না । আমাদের প্রচন্ড হেনস্থা হতে হয়েছে। এতে আমাদের মানসম্মানে হানি হয়েছে। ইডির মতো এত বড় কেন্দ্রীয় সংস্থা ভুল ইনফরমেশনে কিভাবে আসে সেটা বুঝতে পারছি না। যখন তারা ওয়ারেন্ট সই করার জন্য বলেছিলেন তখন আমাকে সেই কপি পড়তেও দেওয়া হচ্ছিল না। এক প্রকার জোর করার চেষ্টা করছিলেন তারা। আমি যখন জানতে চাই বারবার তখন আমার সাথে তারা বেশি কথা বলতে চাইছিল না। ইডি যা করছে তাতে এক প্রকার ভদ্র মানুষকে অসম্মান করা হচ্ছে।

Releated Posts

জনগণনা-২০২৭: কর্মীদের সম্মানিক বাবদ ১৯৭ কোটি টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গের

কলকাতা, ৭ অক্টোবর (আইএএনএস): জনগণনা-২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের সম্মানিক দেওয়ার জন্য প্রায় ১৯৭.২০ কোটি…

ByByNews Desk Oct 7, 2026

মথুরায় জলাধারে ঢুকে চার পড়ুয়ার মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

মথুরা, ৭ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন গুরুকুলমে ১২ ফুট গভীর একটি জলাধারে ঢোকার পর চার পড়ুয়ার…

ByByNews Desk Oct 7, 2026

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top