News Flash

  • Home
  • খেলা
  • ২২৬ জন জুনিয়র পি.আই নিয়োগ করবে সরকার, সিদ্ধান্ত ক্যাবিনেটের
Image

২২৬ জন জুনিয়র পি.আই নিয়োগ করবে সরকার, সিদ্ধান্ত ক্যাবিনেটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। দক্ষ ক্রীড়াবিদদের জন্য দারুন খবর। ২২৬ জন জুনিয়র শারির শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। এর জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার মহাকরণে ক্যাবিনেটের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খুব শীগ্রই যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ইন্টারভিউ নেয়া হবে তাদের। মাধ্যমিক পাশ অবশ্যই হতে হবে জুনিয়র শারীর শিক্ষকদের। তৎসঙ্গে জাতীয় আসর, কিংবা রাজ্য ভিত্তিক আসরে মেডেল প্রাপকরা অংশগ্রহণ করতে পারবে এই পরীক্ষায়। পরীক্ষা হবে, ফিজিকেল টেস্ট হবে  প্রথম ধাপে। এরপর পরীক্ষা হবে ৮৫ নম্বরের। তৃতীয় ধাপে হবে ১৫ নম্বরের ভাইবা। এরপরই নিয়োগপত্র পাবেন যোগ্যরা। উল্লেখ্য, আগে একবার ১০০ জন জুনিয়র পি.আই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ ধাপ, এমন কি লিখিত পরীক্ষা পর্যন্ত হয়ে যাওয়ার পর অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছিল। বর্তমান সময়ে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেটের এই সিদ্ধান্তে বেকার মহলে বিশেষ করে দক্ষ ক্রীড়াবিদদের মধ্যে দারুন উৎসাহের বাতাবরণ তৈরি হবে বলে অনুমান।

Releated Posts

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top