News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় মধ্য লক্ষীবিলস্থিত সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

বিশালগড় মধ্য লক্ষীবিলস্থিত সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ ফেব্রুয়ারি: বিশালগড় মধ্য লক্ষীবিলস্থিত সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়াভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে এবং প্রদীপ প্রজ্জলন করে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন হয়। 

বিদ্যালয়ের প্রাতঃবিভাগ এবং দুপুর বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা সুসংগঠিত পিটি প্রদর্শনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয়। 

অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েল দেববর্মা। তাছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শ্যামল দেবনাথ। বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি মিড-ডে-মিল ডাইনিং হলের দাবী সনদ তুলে দেওয়া হয় বিধায়কের হাতে।

 পরে বিধায়ক অনুষ্ঠানে বসেই সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিদ্যালয়ে মিড-ডে-মিলের ডাইনিং হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিধায়কের এই তাৎক্ষণিক পদক্ষেপে অত্যন্ত খুশি ব্যক্ত করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা সহ অভিভাবক ও পরিচালন কমিটির সদস্যরা। অনুষ্ঠান চলাকালীনই গ্রামোন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা বিদ্যালয়ের মেরামতি এবং মিড-ডে-মিলের নতুন ডাইনিং হল তৈরির প্রাথমিক পরিচর্যা করতে চলে আসেন।

 বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান রাখেন। তিনি বলেন শুধুমাত্র বছরে একদিন ক্রীড়া প্রতিযোগিতা নয় প্রতিদিন ছাত্র-ছাত্রীদের মাঠে থেকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

Releated Posts

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top