News Flash

Image

সিপাহীজলা অভয়ারণ্যে নতুন সদস্য 

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ৫ জানুয়ারি: শিলিগুড়ি অভয়ারণ্য থেকে ত্রিপুরার সিপাহীজলা অভয়ারণ্যে এসে পৌছলো নানা প্রজাতির পাখি এবং পশু। সোমবার সন্ধ্যায় সিপাহীজলা অভয়ারণ্যে পশ্চিমবঙ্গের  শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে বিভিন্ন ধরনের পাখি এবং পশু এসে পৌঁছিয়েছে।

 এই শীতের মৌসুমে সিপাহীজলা অভয়ারণ্যে দর্শনার্থীদের ভিড় আরো বাড়াতে সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে দুটি রয়েল বেঙ্গল টাইগার ,দুটি চিতাবাঘ, চারটি গোল্ডেন পিজন, চারটি সিলভার পিজন, চারটি হীল ময়না ও দুইটি ময়ূর  নিয়ে আসে সোমবার সন্ধ্যায়। 

কেন্দ্রীয় চিড়িয়াখানার আইন অনুযায়ী কোন চিড়িয়াখানা থেকে অর্থের বিনিময়ে কোন পশু বা পাখিকে আনা যাবে না অন্য কোন চিড়িয়াখানায়। যদি আনতে হয় বিনিময় প্রথার মাধ্যমেই আনতে হবে। সেই আইনকে মান্যতা দিয়ে সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষ শিলিগুড়ি চিড়িয়াখানার হাতে দুটো সিংহ, দুইটি ল্যাপট কেট, চারটি চশমা বানর তুলে দিয়েছে।  সিপাহীজলা অভয়ারণ্যের এই পশুগুলির বিনিময়ে শিলিগুড়ি চিরিয়াখানা থেকে নতুন আকর্ষণ সিপাহীজলা অভয়ারণ্যে এসে এদিন সন্ধ্যায় পৌঁছেছে। চিড়িয়াখানার নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভীড় বাড়বে বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top