News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০ লক্ষ টাকার বার্মিজ সুপারি উদ্ধার, ধৃত তিন
Image

২০ লক্ষ টাকার বার্মিজ সুপারি উদ্ধার, ধৃত তিন

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে জম্পুই -মিজোরাম আন্তরাজ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে পুলিশের আটক তিন জন যুবক। সাথে ২০ লক্ষ টাকার অবৈধ বার্মিজ সুপারি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর থানার খবর আসে শুক্লাছড়া এলাকা দিয়ে গাড়ি করে বার্মিজ সুপারি পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে দুইটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৬ কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে। সাথে দুইজন গাড়ির চালক ও সহচালককে আটক করে।

তিনি আরো জানিয়েছেন, বাজেয়াপ্ত বার্মিজ সুপারির বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে। ধৃতরা হলেন, আব্দুল কালাম, জাকির হোসেন ও সঞ্জিত দাস। তাঁদের বিরুদ্ধে সুনিদিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026
Scroll to Top