News Flash

  • Home
  • দেশ
  • মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় গুরুতর জখম তিন পরীক্ষার্থী
Image

মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় গুরুতর জখম তিন পরীক্ষার্থী

ঝাড়গ্রাম, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় গুরুতর জখম হল তিন পরীক্ষার্থী। শনিবার এই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জামবনি ব্লকের জামবনি থানা মোড়ে। জানা গিয়েছে বাইক দূর্ঘটনায় আহত ওই পরীক্ষার্থীরা হল জামবনি থানার ঘোং গ্রামের সমু মাহাতো,জয়দীপ মাহাতো এবং জামবনি গ্রামের অর্পন দাস। এরা তিন জনই জামবনি বানি বিদ্যাপিঠ হাই স্কুলের ছাত্র। এদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল ব্লকের চিল্কিগড় জগদিশ চন্দ্র ইন্সটিটিউশনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই তিন ছাত্র পরীক্ষার পর বাইকে করে বাড়ি ফিরছিল। বাইক চালাচ্ছিল সমু মাহাতো। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সে খুব ভালো বাইক চালাতে জানত না। এদিন পরীক্ষার পর খুবই দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিল সমু । বাইকের পিছনে ছিল জয়দীপ ও অর্পন। জামবনি মোড়ের কাছে একটি বাঁকে দ্রুত গতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে প্রচন্ড জোরে ধাক্কা মারে। ওই তিন ছাত্র ছিটকে পড়ে। এত জোরে বাইকটি ধাক্কা মেরেছিল যে বাইকটি দু টুকরো হয়ে যায়। আহত তিন জনকে দ্রুত চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।এই তিন জনের মধ্যে গুরুতর জখম হয়েছে সমু মাহাতো।

জামবনি বানি বিদ্যাপিঠ হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ পাহাড়ি বলেন ” ওই তিনজন ছাত্র আমাদের বিদ্যালয়ের। খুব ভালো বাইক চালাতে জানতো না। খুবই দ্রুত গতিতে তারা আসছিল। দূর্ঘটনায় তিনজনই কম বেশি আহত হয়েছে। তবে সমু মাহাতোর পায়ের আঘাত অনেকটাই। “

সমু মাহাতোকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার হাটু যথষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে । অপারেশন হতে পারে। তাকে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরে ঝাড়গ্রামের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তি ভূষন গঙ্গোপাধ্যায় আহত সমু মাহাতোকে দেখত হাসপাতালে যান। তিনি বলেন ” সমু মাহাতোর হাটু চোট যথেষ্ট। অপারেশন করতে হতে পারে। মেদিনীপুরে রেফার করা হচ্ছে। ছাত্রটি যাতে হাসপাতালে বসে বাকি পরীক্ষা দিতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বাকি দুজনের চোট অল্প বিস্তর। 

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top