News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে শনিবার গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী
Image

অসমে ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে শনিবার গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী

গুয়াহাটি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে আজ শনিবার গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ রাত দশটায় গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। রাতে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। আগামীকাল সকালে গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ফিল্ডে আয়োজিত অনুষ্ঠিত সমাবেশ মঞ্চ থেকে ভার্চুয়ালি মোট ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্ৰকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রায় দেড় লক্ষ জনতার সামনে ভাষণ দেবেন তিনি।

জানা গেছে, খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ফিল্ডে অনুষ্ঠিত সমাবেশ মঞ্চ থেকে প্ৰধানমন্ত্ৰী মোদী ভার্চুয়ালি গুয়াহাটিতে ৪৯৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে মা কামাখ্যা দিব্যলোক প্রকল্পের শিলান্যাস করবেন। প্রকল্পটি প্রধানমন্ত্রী ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ-ইস্ট রিজিওন স্কিমের টাকায় নির্মাণ হবে।

২। ৩,২৫০ কোটি টাকা বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন প্ৰকল্প। এই প্ৰকল্প বাস্তবায়িত হলে, পূর্ব ভারতের মধ্যে এটা সব সুবিধাযুক্ত অত্যাধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হবে।

৩। ৩৬৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগকারী রাস্তা প্রশস্তকরণ প্ৰকল্প।

৪। অসম মালা ২.০-এর অধীনে ৪৩টি রাস্তার আপগ্রেডেশন এবং ৩৮টি সেতু নির্মাণ প্ৰকল্প। এর মোট বাজেট ধাৰ্য করা হয়েছে ৩,৪৪৪ কোটি টাকা।।

৫। ৮৩১ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নেহরু স্টেডিয়ামকে ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল স্টেডিয়ামে আপগ্রেডকরণ।

৬। ক্রীড়া সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রপুর স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে ৩০০ কোটি টাকার প্রকল্প।

৭। ৫৭৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষ করিমগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিলান্যাস।

৮. ২৯৭ কোটি টাকা বিনিয়োগে একটি ইউনিটি মল ডেভেলপমেন্ট প্ৰকল্প।

Releated Posts

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top