News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাতাড়ে বোনকে পরীক্ষাকেন্দ্রে এগিয়ে দিতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর দাদা
Image

ভাতাড়ে বোনকে পরীক্ষাকেন্দ্রে এগিয়ে দিতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর দাদা

বর্ধমান, ২ ফেব্রুয়ারি (হি. স.) : পূর্ব বর্ধমানের ভাতাড়ের বলগোনা – গুসকরা রোডের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকায় বোনকে পরীক্ষাকেন্দ্রে এগিয়ে দিতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর দাদার। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

এদিন বোনের জীবনের প্রথম বড় পরীক্ষা। বোনকে গাড়িতে চাপিয়ে দাদা-দিদি যাচ্ছিলেন পিছনের বাইকে। উল্টোদিক থেকে আসছিল এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি লরির।এরপরই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী দাদা। গুরুতর জখম হয়েছে দিদি রিক্তা ঘোষ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরিজিৎ ঘোষ(২১)।

অরিজিতের বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাহাতা হাইস্কুলের ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি ঘোষ তাঁর পরীক্ষা কেন্দ্র এরুয়ার উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। স্মৃতি তার বন্ধু-বান্ধবদের সঙ্গে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। চার চাকার পিছনে বাইকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন পরীক্ষার্থীর খুড়তুতো দাদা অরিজিত ঘোষ ও দিদি রিক্তা ঘোষ।

ভাতারের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি এলপিজি গ্যাস ভর্তি লরির সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই রাস্তার পাশে ছিটকে পড়েন বাইক আরোহীর অরিজিৎ ও রিক্তা। অরিজিতের মাথায় গুরুতর আঘাত পেয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । গুরুতর জখম অবস্থায় রিক্তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম-সহ এলাকা।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top