News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্ঞানবাপী মসজিদের ‘ব্যাস কা তয়খানা’য় পুজো-অর্চনা চলবে, নিম্ন আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট
Image

জ্ঞানবাপী মসজিদের ‘ব্যাস কা তয়খানা’য় পুজো-অর্চনা চলবে, নিম্ন আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি. স.) : জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা বেসমেন্ট ‘ব্যাস কা তয়খানা’য় পুজো-অর্চনা চলবে। বারাণসীর জেলা আদালতের নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট । আদালত জানিয়েছে, এই মামলার শুনানি চলাকালীন মন্দির চত্বরে পুজো করা যাবে।

সম্প্রতি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-এর রিপোর্টে বলা হয়, মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব মিলেছে। সেই সঙ্গে হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও থাকার কথা উল্লেখ ছিল রিপোর্টে। অস্বিত্ব মিলেছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যের। এএসআইয়ের রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে পুজো করার দাবিতে বারাণসীর জেলা আদালতের দ্বারস্থ হয় হিন্দু পক্ষ। দিন দুই আগে ‘ব্যাস কা তয়খানা’ চত্বরে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পর শুরু হয় পুজোপাঠ, আরতি। প্রশাসনের উপস্থিতিতে পুজো শুরু করে হিন্দু পক্ষ। জেলা আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেন মুসলিম পক্ষ। মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাইকোর্টে যেতে বলা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে। এবার এলাহাবাদ হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হল। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ ফেব্রুয়ারি।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top