News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট) প্রেমিকাকে নিয়ে কটুক্তি, যুবককে পিটিয়ে খুন, ধৃত খুনী
Image

(আপডেট) প্রেমিকাকে নিয়ে কটুক্তি, যুবককে পিটিয়ে খুন, ধৃত খুনী

আগরতলা, ২ জানুয়ারি : প্রেমিকাকে নিয়ে কটুক্তি করায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে ছুরি ও টায়ারের লিভার দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনায় গোটা আমতলী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুই যুবকের মধ্যে পারস্পরিক বচসার জেরে ওই ঘটনা বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানান তিনি।

পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, আজ দুপুরে আমতলী থানার অন্তর্গত আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশের আমতলী বাজার সংলগ্ন এলাকায় গাড়ির টায়ারের দোকানের মালিক সম্রাট দেবনাথ তার পাশের আরেকটি দোকানের কর্মচারী সায়ন ভৌমিকের সাথে প্রেমিকার বিষয়ে কটু কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে। একসময় সেই তর্ক বিতর্ক ঝগড়া আকারে পরিণত হয়। পরে উত্তেজিত হয়ে সম্রাট দেবনাথ ছুড়ি ও টায়ারের লিভার দিয়ে সায়ন ভৌমিকের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই সায়ন ভৌমিক মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানিয়েছেন, ওই সময় ঘটনাটি আশেপাশের দোকানদারেরা প্রত্যক্ষ করে এগিয়ে যেতে চেষ্টা করলেও ঘাতক সম্রাট দেবনাথের হাতে ধারালো অস্ত্র থাকার কারণে কেউ তার সামনে যেতে সাহস পায়নি। পরে খবর দেওয়া হয়েছে আমতলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী সহ ফরেন্সিক টীম। পুলিশ সায়ন ভৌমিকের মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া হাসপাতাল পাঠিয়েছিল ।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সম্রাট দেবনাথ সহ খুনের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। থানায় নিয়ে গিয়ে ঘাতক সম্রাট দেবনাথ কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top