News Flash

  • Home
  • খেলা
  • এনএসআরসিসি-তে ৫১তম রাজ্যস্তরীয় জিমনাস্টিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

এনএসআরসিসি-তে ৫১তম রাজ্যস্তরীয় জিমনাস্টিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। রাজ্যভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় সদরেরই জয়জয়কার। এন এস আর সি সি-র স্পোর্টস কমপ্লেক্সে  অনুষ্ঠিত ৫১ তম রাজ্য স্তরীয় জিমনাস্টিক্স প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১২ বছর বালিকা বিভাগে আরাধ্যা দেব চ্যাম্পিয়ন হয়েছে। শুভমিতা দেব পেয়েছে রানার্স খেতাব। তৃতীয় স্থান পেয়েছে সঞ্চিতা নমঃ। অনূর্ধ্ব ১২ বছর বালক বিভাগে দেবপ্রকাশ দেবনাথ চ্যাম্পিয়ন হয়েছে। সায়ন দেবনাথ পেয়েছে রানার্সআপ খেতাব। পিকন সরকার পেয়েছে তৃতীয় স্থানের পুরস্কার। অনূর্ধ্ব ১০ বছর বালক বিভাগে দেবায়ন ঘটক, সার্থক বণিক ও বিপ্রজ্যোতি মজুমদার এবং বালিকা বিভাগে অনুশ্রেয়া সাহা, আদিক্সা নাথ ও দীপা দে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়। ‌ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ত্রিপুরার জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের সভাপতি পাপিয়া দত্ত।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top