News Flash

  • Home
  • দিনের খবর
  • ডোডা-সহ কাশ্মীরের বিভিন্ন জেলায় তুষারধসের সম্ভাবনা, জারি করা হয়েছে সতর্কতা
Image

ডোডা-সহ কাশ্মীরের বিভিন্ন জেলায় তুষারধসের সম্ভাবনা, জারি করা হয়েছে সতর্কতা

শ্রীনগর, ১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা, গান্ডেরবাল-সহ বিভিন্ন জেলায় তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পুঞ্চ, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা জেলাতেও তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ডোডা এবং গান্ডেরবাল জেলায় যথাক্রমে ২,৮০০ এবং ৩,৫০০ মিটারের উঁচু অঞ্চলে মাঝারি পর্যায়ের তুষারধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুঞ্চ, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা জেলায় ২৪০০ মিটারের উঁচু অঞ্চলে তুষারধস হতে পারে। ওই সমস্ত অঞ্চলে বসবাসকারী মানুষজনকে সতর্ক করা হয়েছে।

উপর্যুপরি তুষারপাতের সৌজন্যে এই মুহূর্তে বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ, চারিদিকে শুধু বরফ আর বরফ। বুধবার রাতেই এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে শ্রীনগরে, যদিও তা স্বল্প। আবার মাতা বৈষ্ণদেবী মন্দির প্রাঙ্গণেও হয়েছে তুষারপাত

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top