News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু মহিলার, পরিবারে শোকের ছায়া
Image

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু মহিলার, পরিবারে শোকের ছায়া

মুর্শিদাবাদ, ২৭ জানুয়ারি (হি.স.) : শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদে। ৩৪নং জাতীয় সড়কের ওপরে স্কুটি করে বহরমপুর থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় রুপালী ঘোষ নামে এক মহিলার। ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, বেলডাঙার মহুলার বাসিন্দা তিনি। তাঁর স্বামীকে স্কুটিতে বসিয়ে বহরমপুরে গিয়ে ছিলেন এক আত্মীয়ের বাড়িতে। আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে সারগাছি এলাকায় ৩৪নং জাতীয় সড়কের ওপরে একটি লরি পাশ দিয়ে যেতে গিয়ে সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রুপালী ঘোষের।

যদিও পিছনে বসে থাকা তাঁর স্বামী প্রাণে রক্ষা পান। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top