News Flash

Image

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে আসাম পুলিশের সমন

গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেনকুমার বরাকে সমন পাঠিয়েছে আসাম পুলিশ। যোরহাট থানায় সিআরপিসির ৪১ (এ) ধারা বলে সাব-ইন্সপেক্টর হিরকজ্যোতি চাংমাই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টায় হাজির হতে নোটিশ পাঠিয়েছেন।

যোরহাট শহরে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ প্রশাসন-অনুমোদিত রুট লঙ্ঘন করে এলাকাবাসী তথা পথচারীদের বিপাকে ফেলা এবং বহু মানুষকে পদপিষ্ট করার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে যোরহাট পুলিশ ভূপেনকুমার বরাকে তলব করেছে।

কংগ্রেস নেতাকে প্রেরিত নোটিশে বলা হয়েছে, ‘যোরহাট থানায় ২০/২০২৪ নম্বরে রুজুকৃত ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০ (১৩) / ১১৫ (১১) / ১৪৩ / ১৪৭ / ১৮৮ / ২৮৩ / ৩২৩ / ৩৫৩ আর/ডব্লিউ এবং প্রিভেনশন অব ড্যামেজ টু পাবলিক প্রপার্টি (পিডিপিপি) আইনের ধারা ৩ মামলার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ ডিসেম্বর সকাল ১১টায় আপনাকে থানায় হাজির হতে বলা হচ্ছে। গত ১৮ জানুয়ারি যোরহাট শহরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে আপনার কাছ থেকে তথ্য ও পরিস্থিতি জানার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করার যুক্তিসংগত কারণ রয়েছে।’

ভূপেন বরা, কংগ্রেস নেতা কেবি বাইজু এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ, জনসাধারণকে উসকানি এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করেছেন। গত ১৮ তারিখ রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আয়োজকদের বিরুদ্ধে অনুমোদিত রুট লঙ্ঘন এবং যোরহাট শহরে বিঘ্ন ঘটানোর অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত মামলা নথিভুক্ত করেছিল যোরহাট পুলিশ। ওইদিন সন্ধ্যায় যখন ন্যায় যাত্রা অনুমোদিত পথ ছেড়ে অন্য পথে যায়, তখন বেজায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বহু মানুষ পদপিষ্ট এবং বাইক আরোহী দুর্ঘটনার শিকার হয়েছিলেন। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছিল সেদিন।

পুলিশের দাবি, কংগ্রেস নেতা কেবি বাইজুর নেতৃত্বে ন্যায় যাত্রার সংগঠকরা অনুমোদিত রাস্তা ছেড়ে অনুমতি ছাড়া যোরহাট শহরের মধ্য দিয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছিল। মিছিলের গতিপথের আকস্মিক পরিবর্তনের ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। অভিযোগ, আয়োজকরা জনতাকে ট্রাফিক ব্যারিকেড ভাঙতে এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের আক্রমণ করতে উসকে দিয়েছিলেন।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top