News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষা পে চর্চার অঙ্গ হিসাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

পরীক্ষা পে চর্চার অঙ্গ হিসাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি: কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, আগরতলায় পরীক্ষা পে চর্চার অঙ্গ হিসাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০টি স্কুলের প্রায় ৮০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

অংশগ্রহণকারী স্কুলগুলি হল কেভি ওএনজিসি, সিআরপিএফ আগরতলা, কেভি এনআইটি, জওহর নবোদয় স্কুল মোহনপুর, রামকৃষ্ণ মিশন স্কুল, প্রণবানন্দ বিদ্যামন্দির, মন্টফোর্ট ইংলিশ মিডিয়াম স্কুল, অরুন্ধতীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শঙ্করাচার্য বিদ্যানিকেতন ও হিন্দি স্কুল।

কেন্দ্রীয় বিদ্যালয়, ওএনজিসি’র অধ্যক্ষ ড.ধর্মেন্দ্র মিশ্র বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভা উন্মোচিত হবে। অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন কেভি ওএনজিসি-আগরতলার শিক্ষক রাকেশ কুমার পান্ডে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মানিত জুরি সদস্যরা সার্টিফিকেট তুলে দেন এবং সব অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার তুলে দেন।

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top