News Flash

  • Home
  • দিনের খবর
  • তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের আমেজ, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
Image

তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের আমেজ, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): উত্তুরে ঠান্ডা হাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গা ভিজেছে হালকা বৃষ্টিতে। বুধবার সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। কলকাতায় তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের আমেজ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। সোমবার পর্যন্ত দার্জিলিং জেলায় বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কালিম্পং জেলার কয়েকটি এলাকাও হালকা বৃষ্টিতে ভিজতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকলেও ঘন কুয়াশায় ঢেকে থাকবে।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top