News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকার দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে : পরিবহন মন্ত্রী
Image

সরকার দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২৩ জানুয়ারি: সরকার দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে। আজ রাণীরবাজারে ঘোড়ামারাছড়ার উপর নবনির্মিত আরসিসি সেতুর উদ্বোধন করে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

এদিন তিনি বলেন, বর্তমান সরকার কাজের মধ্য দিয়েই মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফলও রাজ্যের মানুষ পাচ্ছেন।

 অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী বলেন, ঘোড়ামারাছড়া উপর এই সেতুটি নির্মাণ করায় এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ হল। সেতুটি নির্মাণ হওয়ায় রাণীরবাজারের সাথে দূর্গানগর সহ পার্শবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। গুনগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেতুটি নির্মাণ করা হয়েছে।

 তিনি বলেন, এখন উন্নয়নের জন্য রাজ্যের জনগণকে আন্দোলন করতে হয় না। সরকার সবকা সাথ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসকে পাথেয় করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলছে।

অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী আরও বলেন, রাণীরবাজার পুর পরিষদ এলাকার উন্নয়নে আগামীদিনে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। জিরানীয়ায় মহকুমা হাসপাতলা গড়ে তোলা হবে। এই আরসিসি সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ২৪ হাজার টাকা। 

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top