News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটের গান্ধীনগরে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন নাড্ডার
Image

গুজরাটের গান্ধীনগরে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন নাড্ডার


গান্ধীনগর, ২৩ জানুয়ারি (হি.স.) : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গুজরাটের গান্ধীনগরে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার গান্ধীনগর লোকসভা কেন্দ্রে এই দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাড্ডার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্য সভাপতি সি আর পাতিল।

নাড্ডা মঙ্গলবার গান্ধীনগরে একটি সংবাদ সম্মেলনে জানান, আমি গান্ধীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী এলাকায় এই দলীয় কার্যালয় উদ্বোধন করার সুযোগ পেয়েছি। তিনি আরও জানান, এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য আরও ২৫টি দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। এনিয়ে আমি গুজরাটের শীর্ষস্থানীয় দলের নেতাদের সঙ্গেও বৈঠক করব এবং আলোচনা করব। আমি যে পার্টি অফিস উদ্বোধন করেছি এবং সেই কার্যালয়ের ভিতরটি দেখার সুযোগ পেয়েছি তা সর্বাধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে। তিনি জানান, গুজরাটে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাদের সব আশা পূরণ করবে। আসন্ন নির্বাচনে বিজেপি শুধু জিতবেই না আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top