News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সঙ্গে সাক্ষাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের
Image

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সঙ্গে সাক্ষাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের

রায়পুর, ২১ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই-য়ের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ছত্তিশগড় ভেটেরান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল রবিবার রাজ্যের অতিথি ভবন পাহুনায় মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল যে বোর্ড ফর ভেটেরান ক্রিকেট ইন ইন্ডিয়া (বিভিসিআই) দেহরাদূনে ২২ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইন্ডিয়ান ভেটেরান প্রিমিয়ার লিগের আয়োজন করবে। এই ইভেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে ছত্তিশগড়ের দলও প্রথমবার অংশগ্রহণ করবে। ছত্তিশগড় দলে অনেক আন্তর্জাতিক খেলোয়াড়ও খেলতে পারবে। মুখ্যমন্ত্রী এদিন ছত্তিশগড়ের অভিজ্ঞ ক্রিকেট দলকে ইন্ডিয়ান ভেটেরান প্রিমিয়ার লিগে যোগদানের জন্য অভিনন্দন জানিয়েছেন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণেশ পারিহার, রাজীব সোনি, ইন্দ্রজিৎ সিং খালসা, সোনু সালুজা, রাজেশ এবং ছত্তিশগড় ভেটেরান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top