News Flash

  • Home
  • দেশ
  • রায়পুর পৌঁছলেন উপ-রাষ্ট্রপতি, রাজভবনে ধনখড় ও বিষ্ণুদেও-র মধ্যে সাক্ষাৎ
Image

রায়পুর পৌঁছলেন উপ-রাষ্ট্রপতি, রাজভবনে ধনখড় ও বিষ্ণুদেও-র মধ্যে সাক্ষাৎ

রায়পুর, ২০ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শনিবার সকালে রায়পুরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান ছত্তিশগড়ের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ও মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। পরে রাজভবনে মুখ্যমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়, নানা বিষয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।

উপ-রাষ্ট্রপতি এদিন কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। শনিবার এই উপলক্ষ্যে রায়পুরে আসবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তাঁরা সকলে সমাবেশের সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবেন। শনিবার বিকেলে বিধানসভায় একটি প্রবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওম বিড়লা। উপ-রাষ্ট্রপতি ধনখড় রাজভবন থেকে বিকাল ৩.৩০ নাগাদ রওনা হবেন এবং ৪.১০ টা নাগাদ তিনি ছত্তিশগড় বিধানসভায় পৌঁছবেন। সেখানে তিনি নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ভাষণ দেবেন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top