News Flash

  • Home
  • দেশ
  • শনিবার চালু হল মমতার জনসংযোগ কর্মসূচি
Image

শনিবার চালু হল মমতার জনসংযোগ কর্মসূচি

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): সদ্য জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে তা চালু হয়েছে। সূত্রের খবর, এ কারণে জেলায় জেলায় এদিন একাধিক অফিস খোলা। নির্দেশিকা অনুযায়ী, জেলা কর্তাদের কর্মস্থল ছাড়তে নিষেধ করা হয়েছে।

জানা গিয়েছে ব্লকে ব্লকে এই কর্মসূচি চলবে। প্রত্যেকটি দলে তিন জন আধিকারিক থাকবে। প্রয়োজনে পুলিশ আধিকারিকও থাকতে পারে। দলগুলিকে সরকারের সমস্ত প্রকল্পের আবেদনপত্র সঙ্গে রাখতে হবে। সাধারণ নাগরিক যাতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পায় সেই বিষয়টি এই দলকে নিশ্চিত করতে হবে।

জাতিগত শংসাপত্র, বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র, পাট্টার জন্য আবেদন, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, স্কুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, মৎস্যজীবীদের সুবিধা সহ অন্যান্য এই ‘সমস্যার সমাধান- জন সংযোগ’ কর্মসূচি থেকে পাওয়া যাবে।

স্থানীয় স্তরে চালানো হবে সচেতনতা প্রচার যাতে তাঁরা এই শিবিরগুলিতে হাজির হন। এই সব শিবিরের তথ্য প্রচার করার জন্য আপাতত ব্যবহার করা হবে ‘দুয়ারে সরকার’ পোর্টাল। জেলা, সাব ডিভিশনাল এবং ব্লক প্রশাসন পরিস্থিতির উপর নজরদারি করতে পারবে।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top