News Flash

  • Home
  • দেশ
  • বীরভূমে লরির চাকায় পিষে মৃত্যু মাছ বিক্রেতার, চালককে আটক করল পুলিশ
Image

বীরভূমে লরির চাকায় পিষে মৃত্যু মাছ বিক্রেতার, চালককে আটক করল পুলিশ

বীরভূম, ২০ জানুয়ারি (হি.স.): বীরভূম জেলায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মাছ বিক্রেতার। শনিবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটির সিএডিসি মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত মৎস্যজীবীর নাম হীরেন মহলদার। তাঁর বাড়ি নলহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জগধারী এলাকায়। শনিবার সকাল ৯টা নাগাদ হীরেন নলহাটি বাজার থেকে মাছ নিয়ে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেল চালিয়ে জগধারীর দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে সেই লরি তাঁকে চাপা দিযে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। পুলিশ ঘাতক লরি এবং চালককে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top