News Flash

  • Home
  • দেশ
  • শংকরের সংস্থার মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল, অভিযোগ ইডি-র
Image

শংকরের সংস্থার মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল, অভিযোগ ইডি-র

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে দশ বছরে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। শনিবার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করল ই ডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১২-১৩ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। এস আর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই বদল হয়েছে বলে তদন্তে জানতে পারে ইডি। ইতিমধ্যে এই সংক্রান্ত নথি উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

শংকরের সিএ অরিবিন্দ সিংকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে দশ বছরে এক হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া গিয়েছে।

তদন্তকারীদের দাবি, আঢ্যর ফোরেক্স-সহ চারটি সংস্থার মাধ্যমে তাঁর সিএ অরবিন্দ সিং ৩৫০ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। এছাড়া হীরামতি এক্সপোর্ট নামে একটি সংস্থার মাধ্যমে ১১৭ কোটি বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে।

শনিবার ইডির বিশেষ আদালতে দাঁড়িয়ে শংকরের আইনজীবী জামিনের আবেদন করেননি। তবে আরও ভালো করে তাঁর চিকিৎসা করানো হোক বলেই দাবি আইনজীবীর। তিনি বলেন, “একটা কিডনি নেই। রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ বেশি। ওরাও চিকিৎসা করেছে। আমরা আরও ভাল চিকিৎসারও আবেদন করছি।” আইনজীবী আরও বলেন, “এফিডেভিট দিয়ে বলুক এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে।”

অবশ্য অসুস্থতার কথা উড়িয়ে দেন ইডির আইনজীবী। বলেন, “আগে থেকেই অসুস্থ শংকর আঢ্য। কিন্তু মেডিক্যালি ফিট। জেলেও চিকিৎসা হতে পারে। হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে জেল হাসপাতালের চিকিৎসক ঠিক করবেন।

এর আগেও এসএসকেম হাসপাতালে অনেকে ভর্তি হয়ে তিন মাস কাটিয়ে দিয়েছেন। কী অসুখ আছে জানি না। এই মুহূর্তে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা আছে বলে চিকিৎসার কাগজপত্র দেখে মনে হচ্ছে না।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top