News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ১৫, শোক প্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

গুজরাটে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ১৫, শোক প্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভদোদরা, ১৮ জানুয়ারি (হি. স.) : গুজরাটের ভদোদরায় মর্মান্তিক ঘটনা । স্কুলের পিকনিকের ফাঁকে বোটিং করতে গিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে ডুবে গেল নৌকা। জলে ডুবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩পড়ুয়া এবং দুইজন শিক্ষকের । বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভদোদরা জেলার হারনি মোতনাথ লেকে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নিহত ও আহতদের পরিবারকে সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাদোদরা জেলার একটি বেসরকারি স্কুলের তরফে ছাত্র-ছাত্রীদের হারনি মোতনাথ লেকে পিকনিক করতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই লেকে নৌকাভ্রমণ করতে ওঠে পড়ুয়ারা। লেকের মাঝে গিয়ে বেসামাল হয়ে পড়ে উল্টে যায় নৌকাটি। লেকে নৌকা ডুবির পর ছাত্রছাত্রীদের খোঁজে উদ্ধারকাজে নামে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। নৌকার মোট ২৭ জন ছিলেন। তাতে ১০পড়ুয়া ও দুইজন শিক্ষকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঘটনায় জলে ডুবে মৃত্যু হয়েছে ১৩পড়ুয়া এবং দুইজন শিক্ষকের । নৌকার যাত্রীদের কারও লাইফ জ্যাকেট ছিল না বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

পিকনিক করতে গিয়ে স্কুল পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদুর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নৌকাডুবির ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা উল্লেখ করে জখম শিশু ও শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি। নিহত ও আহতদের পরিবারকে সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে চার লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছে। টুইট করে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top