News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সাহায্যের দাবি জানিয়ে বিক্ষোভ ও গণডেপুটেশন
Image

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সাহায্যের দাবি জানিয়ে বিক্ষোভ ও গণডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে বুধবার এ আই কে এস, এ আই এ ডাব্লিউ ইউ, জি এম পি পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে গণডেপুটেশন প্রদান করা হয়েছে।

ডেপুটেশনের আগে আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি রাজধানীর প্যারাডাইস চৌমুহনি থেকে শুরু হয়ে সদর মহকুমা শাসক অফিসে সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখায় কর্মীরা।

 উপস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর জানান, গত ডিসেম্বর মাসে প্রবল ঘূর্ণিঝড়ে ধান এবং সবজির ফসল রাজ্যের প্রায় আটটি জেলাতে ব্যাপক ক্ষতি হয়েছে। তারপর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য সাথে সাথে এ আই কে এস, এ আই এ ডাব্লিউ ইউ, জি এম পি পক্ষ থেকে মহাকুমার শাসক এবং জেলা শাসকদের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল।

পরবর্তী সময়ে রাজ্যের কৃষিমন্ত্রী এবং কৃষি দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। মন্ত্রী আশ্বস্ত করেছিলেন ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কৃষককে সহযোগিতা করা হবে। তারপর বিধানসভা অধিবেশনও মন্ত্রী স্বীকার করেছেন ক্ষতি হয়েছে ব্যাপক। দ্রুত তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। এরই প্রতিবাদে এদিন ফের ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এ আই কে এস, এ আই এ ডাব্লিউ ইউ, জি এম পি। রাজ্যের আটটি জেলাতেই এই কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন পবিত্র কর।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top