News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) এশিয়ান গেমসে পদকজয়ীদের জন্য বিশেষ পুরস্কার ও সংবর্ধনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

(আপডেট) এশিয়ান গেমসে পদকজয়ীদের জন্য বিশেষ পুরস্কার ও সংবর্ধনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৬ জানুয়ারি, (হি.স.): এশিয়ান গেমসে পদকজয়ীদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, হাংঝৌ এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস থেকে যতজন পদক জিতেছেন তাঁদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কারও। শুধু এশিয়ান গেমস নয়, পুরস্কৃত হবেন ন্যাশনাল গেমসের পদক জয়ীরাও।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পদকজয়ীদের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে রাজ্যের তরফে। সব মিলিয়ে অন্তত ৩২২ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়া হবে এশিয়ান গেমস, এশিয়ান প্যারা গেমসে পদকজয়ীদের।

বাংলার যেসমস্ত ক্রীড়াবিদ ন্যাশনাল গেমসে পদক পেয়েছেন তাঁদেরও পুরস্কৃত করা হবে। এই বাবদ মোট ৬ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে ইতিহাসের সবচেয়ে বেশি পদক এসেছিল ভারতের ঘরে। ১০০ পেরিয়েছিল পদকের সংখ্যা। নজিরগড়া সাফল্য এসেছিল প্যারা এশিয়ান গেমসেও। ইকুয়েস্ট্রিয়ানে সোনা পেয়েছেন বাংলার আনুশ আগরওয়াল। ব্রোঞ্জ এসেছিল টেবিল টেনিস জুটি ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। পরে অর্জুন পুরস্কারও পেয়েছেন আনুশ ও ঐহিকা। এবার কৃতী ক্রীড়াবিদদের সম্মান জানাবে রাজ্য।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top