News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রধানমন্ত্রীকে নিশানা করে মণিপুর থেকে শুরু রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’
Image

প্রধানমন্ত্রীকে নিশানা করে মণিপুর থেকে শুরু রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

থউবাল (মণিপুর), ১৪ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর বহুল চৰ্চিত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। আজ রবিবার বিকাল চারটায় দলের কেন্দ্রীয় এবং প্রদেশ নেতা ও কর্মীদের উপস্থিতিতে থউবাল জেলার অন্তর্গত খংজামে বেসরকারি ময়দান থেকে এই যাত্রা শুরু করেছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ রাহুল গান্ধী এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী মণিপুরে তাঁর পূর্ববর্তী সফরকালে যে পরিস্থিতি দেখেছেন সে সম্পর্কে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত বছরের ২৯ জুন থেকে মণিপুরকে অশান্ত করেছে বিজেপি সরকার।

বলেন, ‘২০০৪ সাল থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথমবারের মতো আমি ভারতে এমন একটি জায়গায় এসেছিলাম যেখানে শাসনের সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে পড়েছে। ২৯ জুনের পর মণিপুর আর মণিপুর নেই, বিভক্ত হয়ে সর্বত্র বিদ্বেষ ছড়িয়ে পড়েথে, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। চোখের সামনে মানুষ হারিয়েছে তাঁদের প্রিয়জনকে। আর এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী আপনাদের চোখের জল মুছতে ও হাত ধরতে আসেননি। এটা লজ্জাজনক ব্যাপার। মোদী হতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু বিজেপি ও আরএসএস-এর কাছে মণিপুর ভারতের অংশ নয়। বিজেপির কাছে ঘৃণার প্রতীক মণিপুর।’

রাহুল আরও বলেন, কংগ্রেসই একমাত্র দল, যারা অশান্ত রাজ্য মণিপুরে শান্তি ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে পারে। জনতার উদ্দেশ্য রাহল বলেন, ‘আপনারা যা হারিয়েছেন, তা আমরা আবার খুঁজে বের করে আপনাদের কাছে ফিরিয়ে দেব। মণিপুরের জনগণ যে কষ্টে দিন কাটিয়েছেন তা আমরা বুঝতে পারি।’ আজকের সমাবেশে মল্লিকার্জুন খাড়গেও ভাষণ দিয়েছেন।

প্ৰসঙ্গত, আজকের যাত্রা সন্ধ্যা ৫:৩০ মিনিটে ইমফলের কৈরেঙ্গি বাজারে বিরতি দিয়েছে। এর পর ইমফলের সেকমাইয়ের কৌজেংলেইমা স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর ফুটবল গ্রাউন্ডে রাত যাপন করবেন দলের নেতারা, জানা গেছে দলের প্রদেশ নেতাদের কাছে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top