পূর্ব শত্রুতার জের ধরে আহত এক ব্যক্তি, ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি

কৈলাসহর, ১৪ জানুয়ারি: পেঁচারথল মাছমারা বাজারে মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত এক মহিলা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা অভিজিৎ রায়, পেশায় একজন গাড়িচালক। 

অভিযোগ প্রায় সময়ই উনাদের নিকট আত্মীয় হিমাংশু রায় অকারণে অভিজিৎ রায়ের পরিবারের লোকদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় পাশাপাশি তাদের জায়গা সম্পত্তি নিয়েও বিবাদ রয়েছে জানা যায় গতকাল অভিজিৎ রায়ের স্ত্রী রিনা মালাকারকে বেধড়কভাবে মারপিট চালায় হিমাংশু রায় উনার স্ত্রী বাবলি রানী নাথ এবং ওনার ছেলে অঙ্কন রায় মিলে তখন নাকি অভিজিৎ রায় ঘরে ছিল না আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই ওরা মারপিট চালায় অভিজিৎ রায়ের স্ত্রী রিনা মালাকারকে গতকাল নাকি অভিজিৎ রায়ের বাড়িতে উনাদের কিছু নিকট আত্মীয় বেড়াতে এসেছিল আর তা দেখে তেলে বেগুনে জ্বলে উঠে হিমাংশু রায় এবং তার পরিবারের লোকেরা আর এরই রেশ ধরে এই মারপিটের ঘটনাটি ঘটায়। 

এক প্রকার রিনা মালাকার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থল থেকে রিনা মালাকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাছমারা হাসপাতালে নিয়ে যায়। 

সেখানে নিয়ে যাওয়ার পর রিনা মালাকারের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয়। কর্তব্যরত চিকিৎসকরা বর্তমানে গুরুতরভাবে আহত অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।