News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের পরশে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে, তিলোত্তমাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা
Image

শীতের পরশে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে, তিলোত্তমাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির আগে শিরশিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। গ্রাম বাংলায় তুলনামূলক বেশিই ঠান্ডা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম – পশ্চিমের এই সমস্ত জেলাগুলি কনকনে ঠান্ডায় কাঁপছে। উত্তুরে হাওয়ার সৌজন্যে রবিবারের মধ্যে আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় কুয়াশাও থাকতে পারে।

উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি কুয়াশা থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা কমেছে অনেকটাই। অনুভূত হচ্ছে ঠান্ডা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া শুষ্ক ও শীতল থাকবে।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top