News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন বিধায়ক
Image

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ভগবাননগর,১২ জানুয়ারি : দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবানচন্দ্র দাস  নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন। বিগত কয়েক বছর ধরে নদীর জল বেড়ে পাবিয়াছড়া বিধানসভার এলাকার উজান দুপুর থেকে সোনাইমুড়ি অব্দিন নদীর চরে বসবাসকারী লোকদের কৃষি জমি সহ ঘরবাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে৷ নদীর জলের গতি স্রোতে নদীর চরের ভাঙ্গন রুখতে পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক দপ্তরের আধিকারিকদের নিয়ে পরিদর্শনে যান।

বিগত কিছুদিন পূর্বে অকাল বর্ষনে ক্ষয়ক্ষতি হয় কৃষকদের। ধান শাকসবজি সব জলের তলায় তলিয়ে যায় ৷ নদীর আশপাশের বসতিদের ভেঙ্গে পড়ে ঘর বাড়ি ৷ নদীর জলে ভাসিয়ে নিয়ে যায় তাদের কৃষিজাত সামগ্রী। পাবিয়াছড়া বিধানসভার উজান দুদপুর , বেতছড়া ,বিদ্যাসাগর , সোনাইমুড়ি সহ একাধিক এলাকার কৃষকদের মাথায় হাত৷

আজ শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস দপ্তরের এক্সিবোটি ইঞ্জিনিয়ার এসডিও সহ পরিদর্শনে যান৷ পরিদর্শন শেষে সংবাদ কর্মীর মুখোমুখি হয়ে বিধায়ক বলেন বলেন কিভাবে এই ভাঙ্গনকে রোধ করা যায় সেই ব্যবস্থা নিচ্ছেন৷ ইসটিমিটের মধ্য দিয়ে অতিসত্বর কাজ শুরু করবেন যেই জায়গাতে বেশি ভাঙ্গনসেখানে দ্রুত কাজ শুরু হবে। বিগত পাঁচ বছর ধরে নদী ভাঙ্গন থেকে রুখতে বিভিন্ন এলাকাতেও সেই ব্যবস্থা করেন বিধায়ক কৃষকরা যাতে তাদের কৃষিজাত দ্রব্য ফসলে কোন অসুবিধার সম্মুখীন না হয় সেটা মাথায় রেখেই তিনি কাজ করছেন ৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top