News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ২
Image

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ২

উত্তর ২৪ পরগণা, ১২ জানুয়ারি (হি.স.) : ইডির উপর হামলার ৭ দিন পরেও সন্দেশখালির শাহজাহান এখনও অধরা। তবে সেই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে সন্হভাজন ২ জনকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। হামলার দিনের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় এই ২ জনকে। তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

ন্যাজাট থানার পুলিশ জানিয়েছে, ওইদিনের হামলার ভিডিও ফুটেজ দেখে মেহবুব মোল্লা ও সুকুমার সর্দারকে শনাক্ত করা হয়েছে। এর পর তাদের গ্রেফতার করা হয়েছে এলাকা থেকে। বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।

গত ৫ জানুয়ারি, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন আধিকারিক। তাঁদের মধ্যে রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায়। আরও দুই আধিকারিকও গুরুতর চোট পান। তাঁদের প্রত্যেককে সেই সময় হাসপাতালেও ভর্তিও করা হয়। এর পর ওইদিন রাতে বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন ইডি আধিকারিকরা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top