News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ জানুয়ারি : স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছে এক গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা বিধানসভার দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়।
পরবর্তীতে খবর  পেয়ে ধর্মনগর দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থল থেকে ওই গৃহবধূকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। গৃহবধুর নাম স্বপ্না পাল মজুমদার (৩৪), স্বামী পরিতোষ মজুমদার, বাড়ি ধর্মনগর থানাধীন দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়।
চিকিৎসক সূত্রে জানা যায় গৃহবধুর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ। এদিকে গৃহবধূর স্বামী পরিতোষ মজুমদার জানান বাড়িতে আগুন পোহাতে গিয়ে ঘটেছে এই ঘটনা। এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে উপস্থিত হয়েছে ধর্মনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করেছে ধর্মনগর থানার পুলিশ।

এখন দেখা যাক ধর্মনগর থানার পুলিশ গৃহবধূর শরীরে আগুন লাগার ঘটনার রহস্যের উন্মোচন করতে পারে কিনা।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top